যশোর শহরের মিশন পাড়া ডিসি বাংলামোড় এলাকায় ঈদের দিন বিকেলে ছুরিকাঘাতের শিকার হয়েছেন মানসিক প্রতিবন্ধী এক যুবক। শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম কাজী তরিকুজ্জামান চমন (৩৫), তিনি মিশন পাড়ার মৃত বদরুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে চমন মিশনপাড়া এলাকায় হাঁটাচলা করছিলেন। এ সময় তার সঙ্গে স্থানীয় এক যুবক সামিউল (২৮) এর কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে সামিউল ধারালো ছুরি দিয়ে চমনের পেটে একের পর এক আঘাত করে পালিয়ে যায়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা স্থিতিশীল হলেও উদ্বেগজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চমনের পরিবার জানিয়েছে, অভিযুক্ত সামিউল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
যশোরে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু যশোরে বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় চঞ্চল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) দুপুর ১টার দিকে যশোরের কাজীপাড়া-কাঠালতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চলের বাড়ি যশোর শহরের কাঠালতলা এলাকায় । তার পিতার নাম আইজের।
চঞ্চলের খালাতো ভাই মহিন জানান, চঞ্চলের যশোর বড় বাজারের চালপট্টি এলাকায় মুদি দোকান রয়েছে। দুপুরে দোকান থেকে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় একটি প্রাইভেটকার চঞ্চলের সাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে চঞ্চল। ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পরে আশপাশের লোকজন এসে প্রাইভেটকার ও চালককে ধরে পুলিশে সোপর্দ করে। এদিকে, চঞ্চলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Leave a Reply