যশোরের ঈদের দিন বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেছে সোহানা আক্তার(১১) নামে এক মাদরাসার ছাত্রী।
বোববার(৮ জুন)সকালে উপজেলার নাভারন ইউনিয়নের মানিকালী গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহানা আক্তার বায়সা-চাঁদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় পঞ্চম শ্রেণির ছাত্রী।
পরিবারের লোকজন জানান, ঈদের দিন বিকেলে সোহানা বাড়ি থেকে ঝিকরগাছার হাড়িয়া-পানিসারা মোড়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু রাতেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন।
অবশেষে রোববার সকাল সাড়ে আটটার দিকে মানিকালী গ্রামের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের জানানো হলে তারা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। পরে ময়না তদšত্ম শেষে পুলিশ লাশ স্বজনদের কাছে হস্থাšত্মর করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে এটি রহস্যজনক মৃত্যুর ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে পরিবারের দাবি অনুযায়ী, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply