1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ঈদুল আযহার ছুটিতে পৃথক ঘটনায় নিহত ২ ও ২জন আহত

  • মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

যশোরে ঈদুল আযহার ছুটিতে পৃথক ঘটনায় নিহত ২ ও ২জন আহত

যশোর অফিস :

যশোরে পৃথক ঘটনায় ঈদুল আজাহার ছুটিতে দুইজন খুন হয়েছে। ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে শনিবার (৭ জুন) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ডুবপাড়া জামতলার মোড় নামক স্থানে আব্দুল হাই(৫০) খুন হন।

অপরদিকে জমি নিয়ে বিরোধের জেরে সোমবার(৯ জুন)বিকেলে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মইনুদ্দিন (২৫)নামে এক যুবক খুন হয়েছেন।

নিহত আব্দুল হাই বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া জামতলার গ্রামের মৃত হারান আলীর ছেলে ও স্থানীয় ইউনিয়নের এক ওয়ার্ড বিএনপি সদস্য। এই ঘটনায় আহত হয়েছে জিয়া (৩২)। তিনি যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অপরদিকে জমি নিয়ে বিরোধের জেরে নিহত মইনুদ্দিন যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের আজিজ মোল্যার ছেলে। উভয় ঘটনায় দু’জন আহত অবস্থায় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শার্শা বাহাদুরপুর ডুবপাড়া জামতলার আহত জিয়া জানান, ডুপপাড়া ঈদ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র্র করে বিএনপির দুই সমর্থক আবু সাইদ ও আব্দুল হাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড় অবস্থান করছিলেন।

এ সময় ৪/৫জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেল যোগে এসে আব্দুল হাইয়ের উপর বোমা ছুড়ে পালিয়ে যায়। এ সময় আব্দুল হাই ও তার সাথে থাকা জিয়া বোমার আঘাতে মারাত¥ক আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন। জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়না তদšেত্ম শেষে স্বজনদের কাছে লাশ হস্থাšত্মর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশি অভিযানের চলছে।

অপরদিকে, সোমবার (৯ জুন) বিকেলে যশোর সদর উপজেলার কাশিমপুর ডাকাতিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মইনুদ্দিন খুন হয়েছেন। এ সময় ছোট ভাই মইনুদ্দিনকে রক্ষা করতে গিয়ে ছুরিকাহত বড় ভাই জামির হোসেন আহত হন।

নিহত মইনুদ্দিনের ভাইপো সাগর হোসেনসহ প্রতিবেশীরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মইনুদ্দিনের সাথে চাচাতো ভাই আশিকুর রহমান আশিকের কথা কাটাকাটি শুরম্ন হয়।

এ সময় আশিকের গালিগালাজের প্রতিবাদ করলে তিনি ক্ষুব্ধ হয়ে মইনুদ্দিনের তলপেটে ছুরিকাঘাত করেন। এ সময় ছোট ভাইকে রক্ষা করার জন্য বড় ভাই জামির এগিয়ে গেলে তাকেও ছুরি মারা হয়।

পরিবারের লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। জামিরকে ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়।

হাসপাতালের জরম্নরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মলিস্নক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মইনুদ্দিন মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বড় ভাই জামিরের অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই আশিকের ছুরিকাঘাতে মইনুদ্দিন খুন হয়েছে বলে প্রাথমিক তদšেত্ম জানতে পেরেছি। ঘটনার পর থেকে আশিক পলাতক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews