1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহতের ঘটনায় চাচী আটক, পালিয়েছে অন্যরা

  • মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

যশোরে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহতের ঘটনায় চাচী আটক, পালিয়েছে অন্যরা

যশোর অফিস :

যশোরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মইন উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী ডাকাতিয়া গ্রামের বাসিন্দা সালমা খাতুন।মামলায় আাসমি করা হয়েছে নিহতের চাচাতো দুই ভাই আশিক ও সাজিব, চাচী আলেয়া খাতুন, চাচা মাজিদ মোল্লা এবং একই গ্রামের জসিম ও ফারুককে।

পুলিশ অভিযুক্ত আলেয়া খাতুনকে আটক করেছে। অন্যরা পলাতক রয়েছে।মামলার এজাহারে বলা হয়েছে, নিহত মইন উদ্দিন পেশায় রাজমিস্ত্রী। তার পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১ জুন জামির হোসেনের ছেলে সাগরকে পেয়ে আশিক ও সজিব বেধড়ক মারধর করে।

সেই সময় জামির হোসেন দূরপাল্লার গাড়ি চালাতে বাইরে ছিলেন। পরে ঈদের ছুটিতে ফিরে এসে জামির হোসেন এ ঘটনার কারণ জানতে চান আশিক ও মাজিদের কাছে। এ নিয়ে শুরু হয় তর্কবিতর্ক।

গত ৯ জুন দুপুর ২টার দিকে জামির হোসেন স্থানীয় করিমের মেহগনি বাগানে ছিলেন। সেখানে আশিক, সজিব, জসিম, ফারুক ও অন্যরা দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। আশিকের ছুরিকাঘাতে জামিরের বুকের ডান পাশে আঘাত লেগে ছুরি শরীর ভেদ করে বের হয়ে যায়।

এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে মইন উদ্দিনকে হত্যার নির্দেশ দেয় জসিম ও ফারুক। অন্যরা তাকে ধরে রাখে এবং আশিক একের পর এক ছুরিকাঘাত করে। এতে মইনের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে আসে।

গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। জামির হোসেনকে খুলনা মেডিকেলে রেফার করা হয়।

পরে রাতে মামলা দায়েরের পর কোতোয়ালি থানা পুলিশ খয়েরতলা এলাকা থেকে অভিযুক্ত আলেয়া খাতুনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আশিক একজন উশৃঙ্খল ও নেশাগ্রস্ত যুবক। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তারা দ্রুত আশিকসহ সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews