আজ মঙ্গলবার (১০ই জুন) দুপুরে যশোরের শার্শা উপজেলার নিজামপুর বাজারে একটি দোকানের সিঁড়ির ঘরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে দোকানের সিঁড়ির ঘরের গেটের শাটার, ছাউনির চাল ও দেয়ালের ইট ক্ষতিগ্রস্ত হলেও, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় নিজামপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস সরকার (৬৫) এর ব্যবসা প্রতিষ্ঠানে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় দোকানে কেউ উপস্থিত না থাকায় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইদ্রিস সরকার।
এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, শার্শা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদারের ছেলে মুক্ত হোসেনের অনুসারী চার যুবক হাসান আলীর ছেলে ফারুক হোসেন (২৬) মারুফ(২৪)রজমিয়ার ছেলে সেলিম (২৫) ও সবুর মিয়া ছেলে সচিব(২২) এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকতে থাকতে পারে বলে ধারণা করেছেন।
এলাকাবাসীর ধারণা, আতঙ্ক সৃষ্টি ও আধিপত্য বিস্তার করতে এই ঘটনা ঘটানো হয়েছে। জানা গেছে, এর আগে ওই যুবকদের বিরুদ্ধে ককটেল বহন ও নিক্ষেপের অভিযোগ রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালিয়ে প্রমাণ সংগ্রহ করেছে এবং সন্দেহভাজনদের খুঁজছে। স্থানীয়রা প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ একে রবিউল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply