যশোর শহরে বাড়ি ফাঁকা পেয়ে ২৭ লাখ টাকার চুরি যশোর শহরের পূর্বারান্দী মাঠপাড়ায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ৯ জুন রাতে বাড়ির মালিক মো. জান্নাত হাসান স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গেলে অজ্ঞাত চোরেরা মেইন গেট ও দরজার তালা ভেঙে ঘরে ঢোকে।
পরদিন সকাল ৯টার দিকে ফিরে এসে তিনি দেখেন, ঘরের সব কিছু এলোমেলো ও ভাঙচুর অবস্থায় রয়েছে। আলমারি থেকে নগদ ২ লাখ টাকা এবং ডেস্কটপ কম্পিউটার, মনিটরসহ আরও প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
চুরির মোট মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা বলে জানানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী আবুল হোসেন।

Leave a Reply