যশোরের শার্শায় ঈদের নামাজ পড়া নিয়ে বিরোধের জেরে বোমা হামলায় আব্দুল হাই (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিয়া (৩২) নামে অপর ব্যক্তি আহত হয়।
০৭ জুন শনিবার রাত আনুমানিক ০৮ টার সময় শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া জামতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত আব্দুল হাই ও একই গ্রামের সাঈদের মধ্যে ঈদের নামাজ আদায়ের পদ্ধতি ও স্থান নিয়ে তর্ক-বিতর্কের সূত্র থেকে এ ঘটনা হয়।
এরই জেরে শনিবার দিন রাত ৮ টার দিকে ডুপপাড়া গ্রামের জামতলা মোড় নাম স্থানে আব্দুল হাইকে লক্ষ করে সাইদ ও তার সহযোগীরা বোমা হামলা চালালে আব্দুল হাই ও জিয়া নামে দুজন গুরুতর আহত হয়।
আব্দুল হাই হাসপাতালে নিয়ার পথেই মৃত্যু হয় বলে ধারনা হয়।
তবুও স্থানীয়া তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর হাইকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







Leave a Reply