1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হাইওয়ে পুলিশের হেল্প কার্যক্রমের শুভ উদ্বোধন

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

হাইওয়ে পুলিশের হেল্প কার্যক্রমের শুভ উদ্বোধন

শহিদ জয়, যশোর অফিস :

আজ বৃহস্পতিবার সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ হাইওয়ে পুলিশ “হেল্প কার্যক্রম”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকালে উত্তরা হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিঞা। তিনি তার বক্তৃতায় বলেন,“হাইওয়ে পুলিশের এই হেল্প কার্যক্রম দেশের সড়ক নিরাপত্তা ও জরুরি সেবা প্রদানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”

সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অ্যাপসটির শুভ উদ্বোধন করা হয়। এ সময় খুলনা বিভাগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,

খুলনা রিজিয়নের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাসিমুল হক খান,খুলনা রিজিয়নের ঝিনাইদহ জেলার বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন,

খুলনা রিজিয়নের রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জমোঃ আলমগীর হোসেন, যশোরের নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ঝিনাইদহ জেলার আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস,

নড়াইল জেলার তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী, যশোর জেলার নাভারন হাই থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান।

ভিডিও কনফারেন্সের এঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের খুলনা বিভাগের হাইওয়ে থানার অন্যান্য সদস্য ও জনপ্রতিনিধি মিডিয়াকর্মীরা।

এই অ্যাপসের মাধ্যমে দেশের বিভিন্ন রিজিয়নের হাইওয়ে এলাকার ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর ১৩৪, মোবাইল হেল্প ভ্যান,প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, নারী-শিশু সহায়তা ইউনিট এবং জরুরি অ্যাম্বুলেন্স সংযোগ উদ্বোধন ও সচল করা হয়েছে।

প্রধান অতিথি আরও বলেন,“হাইওয়েতে কেউ অসুস্থ হলে, যান বিকল হলে, বা দুর্ঘটনার শিকার হলে – হাইওয়ে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাবে।”
অনুষ্ঠান শেষে একটি র‍্যালি, হেল্প ভ্যান প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews