1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ঝিকরগাছায় কবরস্থান দখলের প্রতিবাদে’ বিএনপির সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় কবরস্থান দখলের প্রতিবাদে’ বিএনপির সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

যশোরের ঝিকরগাছায় কবরস্থানের জমি জবরদখলের প্রতিবাদে ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গত মঙ্গলবার (৩ জুন) বিকালে উপজেলার ১০ নম্বর শংকরপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত মাষ্টার ফয়জুর রহমান উপজেলার ১০ নম্বর শংকরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করছেন।

উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন নায়ড়া গ্রামের প্রায় দুই শতাধিক সাধরণ মানুষ ও কবরস্থানের ওয়ারিশগণ। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবী করেন, তাদের পূর্বপুরুষদের আমল থেকে ঐ জমি কবরস্থান হিসাবে মৃত ব্যক্তিদের দাফন করে আসছে।

কিন্তু হাঠাৎ গত ৫ আগষ্টের পর দেশের রাজনীতির পটপরিবর্তন হলে উক্ত কবরস্থানের ৫ শতক জমি শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমান তার স্ত্রী মোছা: তানজিলার নামে কৌশলে জাল দলিল করে নেয়।

তারা আরোও দাবী করেন, ঐ কবরস্থানের জমি ৬২ এবং ৯০ এর রেকর্ডে কবরস্থান উল্লেখ থাকা সত্ত্বেও শরিকদাতা জহির উদ্দিনের কাছ থেকে নামমাত্র ভুয়া দানপত্র লিখে নিয়েছে মাষ্টার জয়জুর রহমান।

মানববন্ধনে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তির অভিযোগ, দখলকৃত কবরস্থানের জমিতে বিএনপির দলীয় অফিস নির্মাণ করে সেখানে সকাল সন্ধ্যা ধূমপান, মাদক সেবন ও গান-বাজনার আসর বসে।

গ্রামবাসীদের দাবী এসব কাজে বাধা দিলে মাষ্টার ফয়জুর রহমানের পোষ্য সন্ত্রাসীরা তাদের ওপর হামলা ও মারধর করেন। পূর্বে মারধরের ঘটনায় ভুক্তভোগীরা ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করতে গেলে মাষ্টার ফয়জুর রহমান প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে মামলা না নিয়ে পুলিশ তার দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা নেয়। যে মামলা নম্বর জি-আর ২৪০/২৪।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত কবরস্থানের জমি অবমুক্ত ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা উপজেলা বিএনপি, জেলা বিএনপির ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews