যশোর সদর উপজেলার রামনগর পুকুরকুল গ্রামের মাদক ব্যবসা করতে নিশেধ করায় বিরোধের জেরে আজিজুল ইসলাম (৩৬) নামে এক যুবককে মারপিটে জখমের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আজিজুলের পিতা শফিয়ার রহমান ৬জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
আসামিরা হলো, একই এলাকার জাফর ও তার স্ত্রী বিথী বেগম, ওহিদুলের স্ত্রী তানিয়া, মুড়লী খাঁ পাড়ার মোহাম্মদের দুই ছেলে শরীফ ও তারেক এবং জুল্লার ড্রাইভারের ছেলে মুসা।
এজাহারে উল্লেখ করা হয়, আসামি জাফর মাদক ব্যবসায়ী। তাকে মাদকদ্রব্য বিক্রি করতে নিশেধ করে আজিজুল। সে কারণে তার ওপর ক্ষিপ্ত হয়। তাকে ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে।
গত ২ জুন দুপুরে আজিজুল মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলো। বাড়ির সামনে পৌছালে আসামিরা তাকে লোহার রড, বঁাশির লাঠি, ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে।
তাকে মারপিটে জখম করে। সে সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে আজিজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply