1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিদেশ পাঠানোর নামে ১০ জনের ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ, কোতয়ালি থানায় মামলা

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

যশোরে বিদেশ পাঠানোর নামে ১০ জনের ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ, কোতয়ালি থানায় মামলা

যশোর অফিস :

বিদেশে পাঠানোর নামে ভুয়া ওয়ার্ক পারমিট দেখিয়ে ১০ জনের কাছ থেকে ১ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের মৃত মোবারক বিশ্বাসের ছেলে শাহজাহান আলী। তিনি এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করেছেন।

অভিযুক্তরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার কুটালিয়া গ্রামের আলফাজ (৪৫), তার স্ত্রী শাম্মী আক্তার (২৬), ভাই নজিবুর নুর (২৯), ব্রাহ্মণবাড়িয়ার মনিরুজ্জামান (৫২) ও তার ছেলে মাসুদ (৩৭), যশোরের তরিকুল ইসলাম (৩৯), মাগুরার উজ্জল কুমার দত্ত (৪৮), মুন্সীগঞ্জের সুমন বিশ্বাস (৪১) এবং খুলনার আলেহা রাহাত (৭১)।

এজাহারে বলা হয়, ইউরোপের দেশ পর্তুগালে ওয়ার্ক পারমিটের আশ্বাস দিয়ে জনপ্রতি ১৮ লাখ টাকা করে নেন আসামিরা। প্রথমে পাসপোর্ট বাবদ ২৪ লাখ টাকা দড়াটানা ক্যান্টিনে বসে দেয়া হয়। পরে অ্যাকাউন্ট ও বিকাশে বাকি অর্থ পরিশোধ করেন ভুক্তভোগীরা।

২০২৪ সালের মে মাসে দুইজনকে ভারতে নিয়ে গিয়ে একটি হোটেলে রেখে তাদের পাসপোর্ট ও ভিসা কেড়ে নেওয়া হয়। পরে ‘ফ্লাইট মিস হয়েছে’ জানিয়ে দেশে ফেরত পাঠানো হয়।

এরপর টাকা ফেরত চাইলেও কোনো সুরাহা না হওয়ায় ২০২৪ সালের ১০ অক্টোবর শাহজাহান আলী মামলা দায়ের করেন।

পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews