1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বকচরের মার্কেট ভাংচুর-লুটপাটের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যশোর বকচরের মার্কেট ভাংচুর-লুটপাটের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

যশোর শহেরর বকচর এলাকায় বিশ্বাস সুপার মার্কেট ভাংচুর ও লুটপাটের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার মার্কেটের মালিক শহরের রায়পাড়ার মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ফাহিম রাজ।

আসামিরা হলো, যশোর শহরের পুরাতনকসবা চুয়াডাঙ্গা বাসস্টান্ডের মোস্তফা সরোয়ারের ছেলে পাভেল সহিদ সারওয়ার, আরএন রোডের আমিনুর রহমানের ছেলে আজিজুর রহমান রিটুল, ঘোপ বেলতলা এলাকার রেজাউল ইসলাম, বকচরের আফজারের ছেলে সাগর, নুরুল হুদার ছেলে নাহিদ, শামছুর রহমানের ছেলে জুয়েল, শাহজানের ছেলে আমিরুল, একই এলাকার আবুল হোসেন ও বকচর ষষ্টিতলার নুরু মিয়ার ছেলে শামিম।

মামলার অভিযোগে জানা গেছে, মিজানুর রহমান ৫০ বছর আগে যশোর-খুলনা মহাসড়কের বকচর মাদ্রসার পাশে ৬১ শতক জমি কিনে বিশ্বাস সুপার মার্কেট তৈরী করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন। এ জমি নিয়ে আসামি পাভেলের সাথে বিরোধীতার সৃষ্টি হয়ে মিজানুর রহমান আদালতে মামলা করেন যা এখনো বিচারধীন।

২ জুন সকালে আসামি পাভেল সহিদ সারওয়ারের নেতৃত্বে রেজাউল, সাগর, নাহিদ, রেজা, আবুল, শামিমসহ অপরিচিত ২০/২৫ জন জমিতে প্রবেশ করে সুপার মার্কেটের ৬টি দোকান ঘর ভাংচুর করে ১০ লাখ টাকার ক্ষতি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নদগ প্রায় ৪ লাখ টাকা ও ৭০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। মিজানুর রহমান এ সংবাদ জানতে পেরে জমিতে যেয়ে দোকান ঘর ভাংচুর করতে দেখেন।

বাধা দিলে পাভেল ও তার লোকজন মিজানুর রহমানকে আটকে রাখে জমি লিখে দেয়ার জন্য হুমকি দিতে থাকে। পরে পুলিশ সংবাদ পেয়ে মিজানুর রহমানকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনার আগে ২৯ মে কোতয়ালি থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews