যশোর শহরের বকচর এলাকায় সোমবার সকালে এক ব্যবসায়ীকে আটকে রেখে অন্তত ১০টি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মিজানুর রহমান ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে পাভেল শহীদ সরোয়ারসহ ২০-২৫ জন সন্ত্রাসী মিজানুরকে আটকে রেখে ভাঙচুর চালায়।
এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতির দাবি করা হয়েছে। অভিযুক্তরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply