1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে এনডিএফ-এর উদ্যোগে কোরবানি তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যশোরে এনডিএফ-এর উদ্যোগে কোরবানি তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোরের ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২রা জুন) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাসপাতালের চতুর্থ শ্রেণির ৯০ জন কর্মচারীদের মাঝে ঈদ উপহার (ফুড প্যাক) বিতরণ করা হয়।

ন্যাশনাল ডক্টরস ফোরাম-এর হাসপাতাল কমিটির সভাপতি ডা. শেরআলী এর সভাপতিত্বে এবং ডা. শরিফুল ইসলাম শিফলু এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন সাফায়াত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোরবানি কেবল পশু জবাই নয়, এর ভেতর নিহিত আছে আত্মত্যাগ, ধৈর্য ও মানবসেবার মহান শিক্ষা। এই ঈদের মাধ্যমে আমাদের হৃদয় পরিশুদ্ধ করার পাশাপাশি সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর শিক্ষা গ্রহণ করতে হবে।

হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে শৃঙ্খলা, সহমর্মিতা এবং আন্তরিকতা বজায় রেখে প্রত্যেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন।

সকল কর্মকর্তা-কর্মচারী মিলে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল এবং মানবিক সেবা নিশ্চিত করতে পারি। ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল কর্মচারীদের মাঝে ভাগাভাগি করে দেওয়াই প্রকৃত ঈমানদারীর পরিচয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ, ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রশিদুজ্জামান রতন। এছাড়া আরও বক্তব্য রাখেন ডা. শরিফুজ্জামান রঞ্জু, ডা. আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার (ফুড প্যাক) বিতরণ করা হয়। উপহার পেয়ে কর্মচারীরা আনন্দ প্রকাশ করেন এবং এনডিএফ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews