1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কানাডা প্রবাসী মাসুম অপহরণ মামলার আসামি মোমিনুরের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

  • রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

কানাডা প্রবাসী মাসুম অপহরণ মামলার আসামি
মোমিনুরের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

যশোর অফিস :

যশোর শহরের পুরতনকসবা কাজীপাড়ার কানাডা প্রবাসী মাসুম হোসেন সিদ্দিকী অপহরণ মামলার আসামি মোমিনুর রহমান বিপুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার আসামির স্থায়ী জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এ আদেশ দিয়েছেন।

মোমিনুর রহমান বিপুল শহরের বেজপাড়া চিরুনিকল টিবি ক্লিানিক মোড় এলাকার মৃত শফি মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোস্তাফা হুমায়ুন কবির।

মামলার অভিযোগে জানা গেছে, মাসুম হোসেন সিদ্দিক কানাডা-বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি বেশ কিছুদিন ধরে দেশে আছেন। স্ত্রী শরিফা আক্তার প্রিয়ার সাথে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছে হয়। ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর রাতে তিনি তার বাসার নিচেয় ভাড়াটিয়া পলাশের দোকানে বসে ছিলেন।

এ সময় একটি মাইক্রোবাস দোকানের সামনে এসে থামে এবং মাসুমকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা মাসুমের মোবাইল ফোন, মানিব্যাগ ও বাসার চাবি কেড়ে নিয়ে আসামি মোমিনুর তার বোন প্রিয়ার কাছে দিয়ে দেয়। অপহরণকারীরা মাসুমকে ঢাকা সভারের একটি মাদক নিরাময় কেন্দ্রের নিয়ে মারপিট ও আটকে রাখে।

পরে পুলিশের সহযোগীতায় মাসুমকে উদ্ধার করে স্বজনেরা। মাসুম হোসেন সিদ্দিকী কিছুটা সুস্থ্য হয়ে অপহরণের অভিযোগে ২০২৪ সালের ১৪ সেপ্টম্বর ৪ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

আদালতে আদেশে সিআইডি পুলিশের এসআই ফকরুল ইসলাম তদন্ত শেষে অপহরণের অভিযোগের সত্যতা পেয়ে ২০২৪ সালের ১৪ জুলাই ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনের উপর শুনানি শেষে তৎকালিন বিচারক প্রত্যেক আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছিলেন। এ দিন তিন আসামি মোমিনুর, শরিফা আক্তার ও ইফতেখার আলম আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছিলেন।

বিচারক তিন আসামির জামিন আবেদনের শুনানি শেষে মোমিনুর ও ইফতেখার আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। পরে মোমিনুর আদালতে থেকে জামিন লাভ করে।

মোমিনুর কারাগার থেকে মুক্তিপেয়ে মামলার বাদী মাসুম হোসেন সিদ্দিকীর বাসায় যেয়ে গালিগালাজ ও খুন জখমের হুমকি দেয়। এব্যাপারে মাসুম হোসেন তার আইনজীবীর মাধ্যমে হুমকির বিষয় উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে আসামি মোমিনুরের জামিন বাতিলের আবেদন করেন।

গতকাল ধার্য দিনে শুনানি শেষে বিচারক মোমিুনর রহমান বিপ্লবের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews