নাভারণ বাজারে বাইসাইকেল চুরির সময় ধরা পড়ে এক চোর গণধোলাইয়ের শিকার হয়েছেন। রোববার দুপুরে শাওনের নির্মাণাধীন ভবনের সামনে রাখা একটি সাইকেল চুরি করতে গেলে শ্রমিকরা তাকে ধরে ফেলেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ এসে সন্দেহে ৭ জন শ্রমিককে থানায় নেয়।
সকালে আহত অবস্থায় বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে রাকিবুল ইসলাম বিপ্লব (৪০) নামে চোরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।

Leave a Reply