1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিবন্ধকতা বিষয়ে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

  • রবিবার, ১ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিবন্ধকতা বিষয়ে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের আয়োজনে “চ্যালেঞ্জেস ইন ইনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড টেকনোলজি” শীর্ষক দুইদিনব্যাপী ন্যাশনাল কনফারেন্স শুরু হয়েছে।

রবিবার সকাল ১০টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে শুরু হওয়া এ কনফারেন্সের সূচনায় বিভাগের প্রয়াত শিক্ষার্থী মোল্লা আবীর হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, “গবেষণামুখী দক্ষ জনশক্তি গড়তে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও গবেষণামুখী হতে হবে।”

কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন। ভার্চুয়ালি বক্তব্য দেন জাপানের হক্কালডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাতসুফুমি ওকিনো, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. সাইফুর রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুজিবুর রহমান। তারা পরিবেশ বিজ্ঞানের প্রতিবন্ধকতা ও সমাধান নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

কনফারেন্সের বিকালের পর্বে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সোমবার সকাল সাড়েনয়টায“ইনভায়রনমেন্টাল, হেলথ অ্যান্ড সেফটি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী আশিকুর ইসলাম ও সাফিনা আবৃত্তি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews