1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জিয়াউর রহমান সাংবাদিকদের লেখার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

  • রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

জিয়াউর রহমান সাংবাদিকদের লেখার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন: যশোরে…অনিন্দ্য ইসলাম অমিত

যশোর অফিস :

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পথ উন্মুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে এদেশে স্বাধীন মত প্রকাশের পথ প্রশস্ত করেছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার (১ জুন) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণমাধ্যমবান্ধন রাজনীতি মানে বিএনপি। দেশে ইলেকট্রনিক মিডিয়াসহ আধুনিক সংবাদ মাধ্যমেরও বিকাশ ঘটে সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের হাত ধরে বিএনপির আমলে। সে কারণে এদেশের সাংবাদিক সমাজের সাথে বিএনপির সম্পর্ক খুব ইতিবাচক।
দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি সবসময় সাংবাদিক সমাজকে পাশে পেয়েছে উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।খাবার বিতরণের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

দেশপ্রেমিক সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি’র সদর উপজেলা সভাপতি আঞ্জুরুল হক খোকন, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মানবাধিকার ব্যক্তিত্ব বিনয় কৃষ্ণ মল্লিক, চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান,

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল,

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মেধা,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান প্রমুখসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews