1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে জীবপ্রযুক্তির অগ্রগতি নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে জীবপ্রযুক্তির অগ্রগতি নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হলো “ফার্স্ট ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড ট্রেইনিং অন ইমার্জিং ট্রেন্ডস ইন বায়োটেকনোলজি” শীর্ষক জাতীয় সম্মেলন।

জিন সম্পাদনা, সিন্থেটিক বায়োলজি, বায়োইনফরমেটিক্স ও পরিবেশবান্ধব জৈবপণ্য উৎপাদনসহ জীবপ্রযুক্তির নানা দিক নিয়ে আয়োজিত এ সম্মেলনে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, মাসব্যাপী কনফারেন্স কার্নিভালের অংশ হিসেবে এই আয়োজন গবেষণাভিত্তিক শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মো. দিদারুল ইসলাম। আরও বক্তব্য রাখেন শাবিপ্রবির অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও ঢাবির সহযোগী অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রশীদ।

আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন ও “কম্পিউট্যাশনাল বায়োলজি: প্রিমিয়ার ডিজাইনিং” শীর্ষক হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শেষভাগে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী অর্ণব কুমার সেন ও শান্তা সেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews