1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের স্মরণে স্মারকগ্রন্থ “স্মৃতিতে অম্লান” প্রকাশ

  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের স্মরণে স্মারকগ্রন্থ “স্মৃতিতে অম্লান” প্রকাশ

যশোর অফিস :

যশোর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রগতিশীল রাজনীতিবিদ ও সমাজচিন্তক কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হলো স্মারকগ্রন্থ “স্মৃতিতে অম্লান”।

যশোরের কমরেড মোস্তাফিজুর রহমান কাবুল স্মৃতি পরিষদের উদ্যোগে শনিবার বিকেল ৪টায় রেল রোডস্থ অনুশীলন পাঠাগারে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের আহ্বায়ক শামীম বিশ্বাস এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শ্যামল শর্মা। এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা খবির শিকদার, গাজী আব্দুল ওদুদ, কামাল উদ্দিন রানা, কার্তিক বিশ্বাস, নাজিম উদ্দিন, তপন রায়, মানিক সাহা, সুমন রায়, রমেন বিশ্বাস, শাহারিয়ার বাঁধন, সুমাইয়া শিকদার ইলা প্রমুখ। তাঁরা কাবুলের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবদানের স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, কমরেড কাবুল ছিলেন যশোর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রগতিশীল রাজনৈতিক ধারার পরিচিত মুখ। তিনি শুধু রাজনীতি নয়, পরিবেশ আন্দোলন, সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

পেশাগত জীবনে ব্যাংকার হলেও তিনি ছিলেন একাধারে লেখক, সংগঠক ও সমাজচিন্তক। মৃত্যুর অল্প আগে পর্যন্ত তিনি যশোর ইনস্টিটিউটের নির্বাচিত পরিচালক ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২০ সালের ৩১ মে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বক্তারা বলেন, তাঁর সংগ্রামী ও বহুমুখী জীবনের স্মৃতি যশোরবাসীর হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews