নোয়াখালীর চাটখিল বদলকোট ইউনিয়নে ০৮ নং ওয়ার্ড মধ্য বদলকোট (লালু ডাক্তারের বাড়িতে) প্রতিবেশী চাচাতো জেঠাতো ভাইদের মধ্যে ঘরের জমাট বাধা বৃষ্টির পানি কে কেন্দ্র করে ঝগড়া/মারামারি ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, কৃষ্ণধন দেবনাথের জায়গায় একই বাড়ি শিপন ও রিপন এর বসত ঘরের টিনের চালের পানি পরে জমাট বাধে উক্ত বিষয়কে কেন্দ্র করে কৃষ্ণধন দেবনাথ তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েলে এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে হাতাহাতি/মারামারি শুরু হলে ভিকটিমের
ছেলে রাজিব কৃষ্ণ দেবনাথ (৩২) এগিয়ে গেলে শিপন ও রিপন তাকে মারধর শুরু করে এক পর্যায়ে কৃষ্ণধন দেবনাথ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে
পড়ে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনাস্থানে উপস্থিতরা গোলোযোগ শান্ত করেতে না পেরে ,চাটখিল থানা পুলিশকে খবর দেন, এসময় পুলিশ ঘটনা
স্থানে এসে নিহতের লাশ জব্দ করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতী চলছিলো।

Leave a Reply