যশোর সদরের রূপদিয়া গরুর হাটে কোরবানির গরু কেনার জন্য আসা তাহেরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন।
শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রেললাইনের পাশে পূর্ব শত্রুতার জেরে আলম (৫৫) ও তার সঙ্গীরা তাহেরুলের মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং তার কাছে থাকা গরু কেনার ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহত তাহেরুলকে তার ছেলে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
তিনি সদর উপজেলার নরেন্দ্রপুর রুপদিয়া এলাকার ফজলুর রহমানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply