1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাটিতে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার

  • রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

যশোরের শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ ঘটনায় যশোরের চৌগাছা থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চৌগাছা থানার কাশিপুর-শাহজাদপুর সড়কের পাশে একটি মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা অবস্থায় স্বর্ণের এই চালান উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী রাত সাড়ে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে চৌগাছা থানার শাহজাদপুর সীমান্তে নিয়ে যাবে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে কাশিপুর-শাহজাদপুর সড়কের পাকা রাস্তার পাশে একটি মরিচ ক্ষেতে অভিযান চালিয়ে দুজন সন্দেহভাজন কৃষককে গতিরোধ করলে তারা ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে বিজিবি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করেছে।উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews