1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাগরদাড়ি ইউনিয়নে শান্তি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

সাগরদাড়ি ইউনিয়নে শান্তি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপাের্টার :

৩০ মে ২০২৫ শুক্রবার“সমঝোতা ও সংলাপের মাধ্যমে দেশ গঠন” শীর্ষক আলোচনায় সুশিল সমাজ, ধর্মীয় ও রাজনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণ
কেশবপুর, যশোর |

যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নে “সমঝোতা ও সংলাপের মাধ্যমে দেশ গঠন” শীর্ষক এক শান্তি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পরিচালিত এবং এফসিডিও (FCDO)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার। মূল বক্তব্য উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর রিজিওনের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. খোরশেদ আলম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান এবং ওয়াইপিএজি সমন্বয়কারী মো: হাসিবুল হোসেন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সমন্বয়কারী মো. মুনছুর আলী।

বক্তব্য উপস্থাপন করেন জাহিদুল ইসলাম, জুবায়ের আহম্মেদ (ইসলামি আন্দোলন), শাহিন (স্থানীয় নাগরিক), প্রবির মুখার্জি (পুরোহিত), হাসিনা (সংরক্ষিত মহিলা সদস্য), আলমগীর হোসেন (সম্পাদক, জামায়াতে ইসলাম), মো. মোসাদ্দেক হোসেন (রাজনৈতিক সচেতন নাগরিক), শফিকুল ইসলাম (ব্যবসায়ী), সুফিয়া পারভিন শিখা (পিস অ্যাম্বাসেডর), সুপ্রভাত কুমার বসু (পিস অ্যাম্বাসেডর, পিএফজি)।

বক্তারা বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক সহিংসতা বেড়েছে, যা সংলাপ ও সমঝোতার মাধ্যমে নিরসন করতে হবে। প্রত্যেক ধর্ম ও সম্প্রদায় শান্তি চায় — সেই শান্তিকে টিকিয়ে রাখতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

পারিবারিক শিক্ষার মাধ্যমে নৈতিকতা গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা। নারীরা পরিবারের প্রথম শিক্ষক হিসেবে শিশুর মাঝে মূল্যবোধ ও সহনশীলতা গড়ে তুলতে পারেন। পাশাপাশি দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করে সকলকে সমান মর্যাদা দেওয়ার আহ্বান জানানো হয়।

রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের পরিবর্তে জনগণের শান্তি ও কল্যাণের বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের পথে অগ্রসর হওয়া জরুরি বলে মত প্রকাশ করেন বক্তারা।

সভাপতির বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, “বিভিন্ন ধর্ম ও রাজনৈতিক প্রতিনিধিদের একত্রে বসা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এই ধরনের আলোচনা ও সমঝোতা সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।”

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews