দুই মাসে চারবার যশোর রামকৃষ্ণ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই চার বার অজ্ঞাত চোর বা চোরচক্র স্কুলের জানালার গ্রিল কেটে সিলিং ফ্যান, প্লেট-গ্লাস, বই খাতা, মূল্যাবান লাইট এমনকি ঘন্টা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে।
স্কুলের প্রধান শিক্ষক সুপ্তা শিকারী কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, গত ২৯ ফেব্রুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট চারদফা বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। এই সময়ে বিভিন্ন সরকারি ছুটি থাকায় বিদ্যালয় বন্ধ ছিলো।
এছাড়া তিনি বিভিন্ন সময় ট্রেনিং এ ছিলেন। যে কারণে তিনি প্রথমে কোন অভিযোগ করতে পারেন নি। ওই সময় মধ্যে স্কুলের জানালার গ্রিল কেটে অজ্ঞাত চোর বা চোরচক্র মোট ১৯টি সিলিং ফ্যান, ২টি রাউটার, ৬টি এলইডি লাইট,
সকল সিরামিক প্লেট, গ্লাস, কাপ-পিরিচ, বিদল্যায়ের একটি ঘন্টা ও ২টি অডিও সেট চুরি করে নিয়ে যায়। এছাড়া সহায়িকা বই ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

Leave a Reply