1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে যশোরে দোয়া ও শিশুদের মাঝে খাবার বিতরণ

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে যশোরে দোয়া ও শিশুদের মাঝে খাবার বিতরণ

যশোর অফিস :

জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৪ বছরের জুলুমের কারাগার থেকে মুক্তি লাভ করায়, যশোর জেলার পেশাজীবী থানার পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল ও শিশুদের মাঝে খাবার পরিবেশন কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে যশোর শহরতলীল নতুন খরেরতলা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া এতিমখানায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলুমের কারাগার কখনো দীর্ঘস্থায়ী হয় না। সত্য সবসময় উদ্ভাসিত এবং মিথ্যা অবশ্যম্ভাবীভাবে পরাজিত হয়। আজ মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি তারই উজ্জ্বল প্রমাণ।

আলেম সমাজ এবং আগামীর আলেম হয়ে উঠা আমাদের প্রিয় সন্তানেরা যেন সত্য-ন্যায়ের পতাকা উচিয়ে রাখে, সে জন্য সকলের চোখ খোলা রাখার প্রয়োজন। ইসলামী আদর্শভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অফিস সম্পাদক গাউছুল আজম, ব্যবসায়ী ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কাশেম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি আসাদুজ্জামান, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, আনোয়ারুল সাদাত প্রমুখ।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং এটিএম আজহারুল ইসলামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews