“আত্মহত্যা কোনো সমাধান নয়, এটি এক জঘন্য অপরাধ ও মহাপাপ”এই বার্তা ছড়িয়ে দিতে যশোরের মনিরামপুরে জনসচেতনতামূলক সমাবেশ ও শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে বসুন্ধরা-শুভসংঘ। বৃহস্পতিবার মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শুভসংঘ সভাপতি এসএম হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশ।
বক্তব্য রাখেন প্রভাষক কামরুজ্জামান,
আল মাহমুদ, মো. রিপন আলী, মো. রাশেদুল ইসলাম, মো. ইসরাফিল হোসেন, মো. টিটন হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ বাবুল আকতার, শিক্ষার্থী মালিহা মেহনাজ বিভাসহ অনেকে।
বক্তারা বলেন, আত্মহত্যা ব্যক্তি, পরিবার ও সমাজে গভীর ক্ষত তৈরি করে। এটি কোনো সমস্যার সমাধান নয় বরং একটি সামাজিক ব্যাধি ও ধর্মীয়ভাবে মহাপাপ। সাম্প্রতিক সময়ে এর প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
সবাইকে আত্মহত্যা প্রতিরোধে সচেতন হওয়ার এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

Leave a Reply