1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তুলা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তুলা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্কারোপের প্রতিক্রিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তুলা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে ‘নিক্কেই ফিউচার অব এশিয়া’ বার্ষিক সম্মেলনের ফাঁকে নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনায় ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিটি অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছেন। যদি আমাদের আমেরিকান পণ্য কেনার প্রস্তাবটি গ্রহণ করা হয়, তবে অন্যান্য দেশ থেকে একই ধরনের পণ্য আমদানি থেকে সরে আসবে বাংলাদেশ।

উদাহরণস্বরূপ প্রধান উপদেষ্টা বলেন, আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি। ভারত থেকেও তুলা কিনি। এখন আমরা দেখছি…কেন আমরা যুক্তরাষ্ট্র থেকে কিনব না, যাতে (যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের) বাণিজ্য ঘাটতি অনেক কমে যায়।

গত অর্থবছরে (জুন পর্যন্ত) বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৬৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এবং যুক্তরাষ্ট্র থেকে ২৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। এই আমদানির মধ্যে ৩৬ কোটি ডলারের তুলা ছিল।

বিশ্বের শীর্ষস্থানীয় পোশাকপণ্য প্রস্ততকারক হওয়ায় বাংলাদেশ প্রতি বছর ৭৯০ কোটি ডলারের তুলা কিনে থাকে। যার কিছু অংশ আমদানি হয় উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো মধ্য এশিয়ার দেশ থেকে। গত অর্থবছরে বাংলাদেশের মোট আমদানির ১২ দশমিক ৫০ শতাংশই ছিল তুলা।

যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদকেরা আমাদের খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন উল্লেখ করে ড. ইউনূস বলেন, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কিছু রাজনৈতিক সুবিধা আদায়ে তারা হয়তো আমাদের জন্য সহায়ক হতে পারেন।

সাক্ষাৎকারে জ্বালানি আমদানির প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করলেও—যুক্তরাষ্ট্র থেকেও এ পণ্য আমদানি করা সম্ভব।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার সময়সূচি ও সম্ভাব্য শুল্ক হ্রাসের পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া না গেলেও এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, আমরা বিষয়টিকে হুমকি হিসেবে নয়, বরং একটি সুযোগ হিসেবে দেখছি।

প্রসঙ্গত, চার দিনের সফরে গত ২৭ মে দিবাগত রাতে জাপানের উদ্দেশে রওনা হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে তিনি জাপান পৌঁছান।

সফর শেষে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews