যশোর জেলার বাঘার পাড়া উপজেলায় এক মাসের ব্যবধানে বাঘারপাড়ার পল্লীতে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষীণ শ্রীরামপুর গ্রামে এক সেনা সদস্যের বাড়িতে এ ডাকাতি সংগঠিত হয়।
ডাকাত দল এ সময় এক মহিলাক বেদম মারপির ও তার শিশু সন্তানকে জিম্মি করে বাড়িতে গচ্ছিত নগদ টাকা, স্বর্ন ও রৌপ’র অলংকার লুট করে। তবে বাঘারপাড়া থানা পুলিশ এ ঘনাটিকে ডাকাতি নয় বলে দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, এ দিন রাত আনুমানিক তিনটার দিকে যশোর নড়াইল সংলগ্ন দক্ষীণ শ্রীরামপুর গ্রামের সেনা সদস্য জামাল হোসেনের বাড়িতে ডাকাতি হয়। জামাল হোসেন তার পরিবার নিয়ে কর্মস্থলে থাকেন। বাড়িতে থাকেন জামালের বৃদ্ধা বোন, ভাগ্নি। ভাগ্নির চার বছরের একটি শিশু সন্তান রয়েছে।
জামালের ভাগ্নি সুইটি বেগম বলেন, রাত অনুমানিক তিনটার দিকে দরজার তালা ভেঙ্গে ১৫/১৬ একটি ডাকাত দল তাদের ঘরে ডোকে। ডাকাতদের সকলের গায়ে কালো জ্যাকেট ও মুখে মুখোশ ছিলো। তারা প্রথমে পরিচয় দেয় তারা পার্টির লোক। এ সময় সুইটি বেগম চিৎকার দিলে ডাকাতরা তাকে বেদড়ক মারপিট করে তার শিশু সন্তানকে হত্যার হুমকি দেয়। নিরুপায় সুইটি এ সময় ডাকাত দলের হাতে তার গচ্ছিত নগদ ৫৪ হাজার টাকা, তিন ভরি স্বর্র্নের ও ১৪/১৫ ভরি রৌপের গহনা তুলে দেন।
গতকাল দুপুরে বাঘারপাড়া থানা পুলিশ ঐ বাড়ি পরিদর্শন করে। পরিদর্শনে ছিলেন এসআই রাজ কিশোর ও এসআই সজল। এ বিষয়ে এসআই সজল জানিয়েছেন, ঘনাটিকে ডাকাতি বলা যাবে না। পূর্ব শত্রুতার জের ধরে ঔ মহিলাকে কেউ মারপিট করেছে। একই সাথে হাতের নাগালে যা পেয়েছে তা নিয়ে গেছে। থানায় এ বিষয়ে তারা একটি অভিযোগ দিয়েছে।
উল্লেখ্য একই এলাকায় গত মাসের ১৬ তারিখে আদমপুরের দুই বাড়িতে ও ১৭ তারিখ করিমপুর গ্রামের এক বাড়িতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়।

gramerkantho
Leave a Reply