চঁাদার টাকা না দেয়ায় মারপিটের অভিযোগে ছেলে ও বৌমার বিরুদ্ধে যশোর আদালতে মামলা করে এক পিতা। বুধবার যশোর সদরের ফুলবাড়ি গ্রামের বাজার এলাকার মহিদুল ইসাম ওরফে ওহিদুল এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, মহিদুল ইসলামের ছেলে রাশেদ খান ও পুত্রবধূ মিতু খাতুন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি রাদেশ খান মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কাজে জড়িত। দীর্ঘদিন ধরে তার কাছে রাশেদ খান ২ লাখ টাকা চঁাদাদাবি করে আসছিল।
১০ মে সকালে ছেলে রাশেদ খান ও তার স্ত্রী মিতু খাতুন পিতার ২ লখ টাকা চঁাদা দাবি করে। টাকা না দেয়ায় ছেলে ও ছেলের বৌ তাকে বঁাশের লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে দঁাত ভেঙ্গে দেয়।
চিৎকারে প্রতিবেশীর এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। হাসতালে চিকিৎসা নিয়ে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Leave a Reply