দীর্ঘ ১৬ বছর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সাথে ঈদের পর ফোরামে সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু হবে। বুধবার ফোরমের আহবায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সাধারণ সম্পাদকের কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আহবায় অ্যাডভোকেট দেবাশীষ দাস।
উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আরএম মঈনুল হক খান ময়না, সদস্য সচিব এমএ গফুর, সদস্য নুরুজ্জামান খান, নূর আলম পান্নু, ইলিয়াস তোতা, জুলফিকার আলী, মোস্তফা কামাল মিন্টু ও মুক্তাদিরুল ইসলাম মুক্তা।

Leave a Reply