যশোরের বহুলালোচিত মেসার্স বিসমিল্লাহ মধু টেড্রিং এর মালিক ভেজাল মধু বিক্রেতা মাহাবুর ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার আসামির জামিন আবেদনের শুনানি শেষে নিরাপদ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে শান্তুনু কুমার মন্ডল এ আদেশ দিয়েছেন। মাহাবুর ইসলাম শেখহাটি কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে।
আদালত সূত্র জানা গেছে, গত ১৪ মে নিরাপদ খাদ্য আদালত শেখহাটি কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার মেসার্স বিসমিল্লাহ মধু টেড্রিং এ অভিযান চালায়। অভিযানকালে আদালত দেখতে পায়, মধুর লাইসেন্স নিয়ে ওই প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে কাসন্দি, কফি, সসসহ বিভিন্ন ধরনের পন্য।
এছাড়া তৈরি মধুতে মেশানো হচ্ছে ক্ষতিকারক স্যাকারিন ও চিনি। এর বাইরেও এ প্রতিষ্ঠানে নানা অসংগতি দেখতে পায় আদালত। এ ঘটনায় নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম বাদী হয়ে মাহাবুর ইসলামের বিরুদ্ধে মামলা করেন।
আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামি মাহবুর ইসলামের প্রতি সমন জারির আদেশ দিয়েছিলেন। গতকাল মামলার ধার্য দিয়ে মাহবুর ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন ।

Leave a Reply