1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আন্তজেলা গরু চোর চক্রের ছয় সদস্য আটক

  • রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থেকে তিনটি গরু উদ্ধার এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী আমড়াখালী এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বাগেরহাট সদর থানা এলাকার সুমন মোল্লা ওরফে মুকুল ওরফে জেমস (৩৫), রিপন শেখ (২৭), ওবায়দুল শেখ (২৭), রানা শেখ (৩৫) এবং যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার জালাল (২৭) ও শিমুল হোসেন (২৭)।

জেলা পুলিশ জানায়, শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি থানা এলাকায় আজিজুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়। শনিবার ভোরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, কয়েকজন ব্যক্তি পিকআপ ভ্যানে তিনটি গরু নিয়ে যশোর শহরের দিকে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি ডিবিকে জানান তিনি। পরে ভুক্তভোগীকে নিয়ে শনিবার সকালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিরা আন্তজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। যশোর ও আশপাশের জেলায় দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছেন তাঁরা। আসামি সুমনের বিরুদ্ধে গরু চুরির ১৩টি মামলা ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা এবং ওবায়দুল শেখের বিরুদ্ধে ৯টি মামলা ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews