যশোর সদর উপজেলার কিসমত নওপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আক্তার হোসেন (৫০) ও তার ছেলে অপু, অপর পক্ষের শফিকুল ইসলাম (৪৮)। স্থানীয় সূত্রে জানা যায়,
দীর্ঘদিনের বিরোধের জেরে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply