1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রকাশ্যে হত্যার হুমকি! সিআর মামলার বাদীকে ভয়ভীতি ও অশ্লীল গালাগাল

  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যশোরে প্রকাশ্যে হত্যার হুমকি! সিআর মামলার বাদীকে ভয়ভীতি ও অশ্লীল গালাগাল

যশোর অফিস :

যশোরে একটি চলমান সিআর মামলার (নং: ১৭৯৭/২৫) বিবাদীর লোকজনের ফোনে প্রাণনাশের হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের শিকার হয়েছেন মোশারফ হোসেন নামে এক যুবক। ওই যুবক বুধবার (২৮ মে ২০২৫) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন হুমকিদাতার বিরুদ্ধে। যার যার জিডি নং২২৪৫)। ভুক্তভোগী মোঃ মোশারফ হোসেন (৩৭),তিনি যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া ঘোপ গ্রামের বাসিন্দা এবং মিজানুর রহমানের ছেলে।

জিডিতে মোশারফ হোসেন উল্লেখ করেন,২৮ মে সকাল ১০টা ৪৪ মিনিটে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থানকালে ০১৭০৯-৮৯২৭৩৪ নম্বর থেকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মামলা সংক্রান্ত বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর সকাল ১১টা ০৭ মিনিটে ০১৭৬৬-১৭৬২৪১ নম্বর থেকে আরেকটি ফোন আসে। ফোনে বলা হয়:“তুই থানায় আয়! খুন জখম করব, মিথ্যা মামলা দিব। টাকা-পয়সা নিয়ে থানায় আসবি!”

অভিযোগ অনুযায়ী, কথাগুলোর পাশাপাশি তাকে লাগাতার অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে রফিকুল ইসলাম ও গোলাম রসূলের নাম জিডিতে উল্লেখ করেছেন মোশারফ হোসেন। তারা ঘটনার সময় উপস্থিত ছিলেন এবং পুরো পরিস্থিতি প্রত্যক্ষ করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন,“অপরাধী যেই হোক না কেন,আইনের আওতায় আনা হবে। জিডির ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

ভুক্তভোগী মোশারফ হোসেন আশঙ্কা প্রকাশ করেন, হুমকিদাতা যে কোনো সময় তার ওপর হামলা চালাতে পারে কিংবা মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করতে পারে। তিনি নিজে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী যেন মোবাইল প্রযুক্তি ব্যবহার করে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews