1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভিজিএফ কার্ড বিতরণে দলীয় প্রভাব: উপশহর ইউনিয়নে বিতরণের আগেই ভাগ-বাটোয়ারা চূড়ান্ত

  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

যশোরে ভিজিএফ কার্ড বিতরণে দলীয় প্রভাব: উপশহর ইউনিয়নে বিতরণের আগেই ভাগ-বাটোয়ারা চূড়ান্ত

যশোর অফিস :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যশোর সদর উপজেলার ৫নং উপশহর ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণের আগেই বণ্টনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে এ সিদ্ধান্ত জনপ্রতিনিধিদের না জানিয়ে গোপনে নেওয়ায় প্রকৃত দুস্থদের হাতে কার্ড পৌঁছাবে কিনা তা নিয়ে ব্যাপক সন্দেহ দেখা দিয়েছে।

সরকারি বরাদ্দ অনুযায়ী, উপশহর ইউনিয়নে ৯৮৬টি ভিজিএফ কার্ড বরাদ্দ হয়, যার প্রতিটিতে ১০ কেজি চাল বিতরণ করা হবে। অথচ এই কার্ডগুলোর মধ্যে বিএনপি’র ৫০০, জামায়াত ইসলামী ২০০, এবং এনসিপি (বৈষম্য বিরোধী ছাত্র) ২০০ কার্ড দখলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাকি ৮৬টি কার্ড ইউনিয়নের কর্মচারী, চৌকিদার ও দফাদারদের জন্য বরাদ্দ করা হয়েছে।

সূত্র জানায়, গত শনিবার ইউনিয়ন পরিষদের প্রশাসকের কক্ষে এক গোপন বৈঠকে এই বণ্টন চূড়ান্ত হয়, যেখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন না।

উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন দলীয় নেতা এবং প্রশাসক পদে দায়িত্ব পালনকারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ূন কবীর।

ইউনিয়নের একাধিক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, বিএনপি নামধারী কিছু নেতা তাদের ‘আওয়ামীলীগের দোসর’ বলে গালিগালাজ করে পরিষদে ঢুকতে বাধা দিচ্ছেন। ফলে তারা জনগণের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারছেন না।

এ বিষয়ে প্রশাসক হুমায়ূন কবীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “প্রকৃত দুস্থদের কাছেই কার্ড পৌঁছাবে।” তবে দলীয়ভাবে বণ্টনের অভিযোগ এড়িয়ে যান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, “দলীয়ভাবে কার্ড বণ্টনের সুযোগ নেই। নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই কার্ড বিতরণ হবে।”

স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাবে এই বরাদ্দ দলীয় নেতাকর্মীদের হাতে চলে যাচ্ছে, যার ফলে প্রকৃত হকদাররা বঞ্চিত হচ্ছেন। এতে ইউনিয়নে ব্যাপক ক্ষোভ ও অনিশ্চয়তা বিরাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews