যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট লক্ষিপুর গ্রামে বিষাক্ত খাবার খেয়ে একই পরিবারের ১৩ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক এক অনুষ্ঠানে রাতের খাবার খাওয়ার পরপরই অসুস্থতা দেখা দেয় পরিবারের সদস্যদের মধ্যে। তাদের বমি, পেট ব্যথা ও মাথা ঘোরা শুরু করেন। দ্রুত তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় বাড়ির মালিক ফারুক হোসেনের স্ত্রী চার সন্তানের জননী নার্গিস বেগম (৫০) নামের মহিলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্য ১৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাঘারপাড়া থানার ওসি মো. ফকির তাইজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার কোনো উপাদানে বিষক্রিয়া হয়ে থাকতে পারে অথবা টিকটিকি বা কোনোভাবে খাবারে বিষ মিশে গেছে।
এদিকে, এলাকার বাসিন্দারা এমন দুঃখজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পেছনে যদি কোনো ষড়যন্ত্র বা উদ্দেশ্যপ্রণোদিত বিষ মেশানোর ঘটনা থাকে, তবে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সর্বত্র।
উক্ত ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলাম ইউনিয়ন শাখা আমির

Leave a Reply