উৎসব ভাতা বাড়ানোর দাবিতে বুধবার দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বাঘারপাড়া ডিগ্রী কলেজের কর্মচারীরা।
এ সময় তারা বলেন “সারা দেশে ১৪ লাখের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী আছেন।
অল্প বেতনে তাঁরা যুগ যুগ ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন। তাঁরা সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।

কিন্তু সরকার তাঁদের দাবির প্রতি ভ্রুক্ষেপ করছে না। তাই বাধ্য হয়ে তাঁরা কর্মসূচি দিয়েছেন।
কর্মচারীদেরও সমানুপাতিক হারে ভাতা বানানো হবে। কিন্তু শুধু শিক্ষকদের ভাতা বাড়ানোয় তাঁরা হতাশ। এ জন্য কর্মচারীরা কাল বুধবার ২ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
কর্মচারী বৃন্দের অর্ধ দিবস কর্মবিরতি এবং কালো ব্যাজ ধারনে অংশগ্রহণ করেন অফিস প্রধান হারুন-উর রশিদ, হিসাব রক্ষক মোঃ ফারুক হোসেন, অফিস সহকারী বুলবুল আহমেদ,
সাহিদা খাতুন, ল্যাব এসিস্ট্যান্ট জাহিদ হাসান, রমা রানী পাল, অফিস সহায়ক সালমা খাতুন, কৃষ্ণপদ অধিকারী,শহিদুল ইসলাম, রজিবুল ইসলাম প্রমূখ।






Leave a Reply