সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিষাখালী কামরুলনগর ভূমিহীন জনপদে অগ্নিসংযোগ ও বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা জানান, খলিষাখালীর পরিত্যক্ত সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে ৬৩৫টি ভূমিহীন পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল। ভূমিদস্যুদের মিথ্যা মালিকানা দাবি, জাল কাগজপত্র তৈরি ও প্রশাসনের নিরবতায় তারা বারবার হয়রানির শিকার হচ্ছেন।
গত ২৭ মে সকালে একদল সন্ত্রাসী মমতাজ, নার্গিস, খাদিজা ও মজিদের ঘরে হামলা ও অগ্নিসংযোগ করে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি সাধন করে। মমতাজের দুই পা ভেঙে দেয়া হয় এবং তাকে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা জানায়, ভূমিদস্যু ও শীর্ষ সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।


Leave a Reply