যবিপ্রবিতে সিএসই বিভাগের অন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
৮৪
বার পড়া হয়েছে
যবিপ্রবিতে সিএসই বিভাগের অন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোর অফিস :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগ এবং আইসিএসইটিইপি প্রকল্পের যৌথ আয়োজনে অন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৬ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং এফএমবি বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন ও সহকারী অধ্যাপক মোছা. শারমিন।
Leave a Reply