1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ঝিকরগাছায় এক রাতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি,নিয়ে গেল প্রায় ৫৭ হাজার টাকার সম্পদ

  • মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় এক রাতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি,নিয়ে গেল প্রায় ৫৭ হাজার টাকার সম্পদ

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলায় মোবারকপুর গ্রামে একই রাতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ২৭ মে দিকে ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুল এবং পাশ্ববর্তী শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজ ভবনে এই চুরির ঘটনা ঘটে।

ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুলের নিচতলার চারটি রুমের পেছনের জানালার গ্রিল কেটে অজ্ঞাত চোরেরা ভিতরে প্রবেশ করে। তারা অফিস কক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক এবং স্টাফ রুমের আলমারির তালা ভেঙে নগদ আনুমানিক ২০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

২৭ মে সকাল সাড়ে নয়টার দিকে স্কুলের দপ্তরি শরীফ হোসেন অফিস খুলে কক্ষের তছনছ অবস্থায় কাগজপত্র ছড়ানো দেখে প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদকে জানান। প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে স্কুলে উপস্থিত হয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে থানায় বিষয়টি অবহিত করেন।

অন্যদিকে, একই রাতে শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের নিচতলার অফিস কক্ষেও চুরির ঘটনা ঘটে। রাত ৩:২০ মিনিটে চোরেরা জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে সিসিটিভি ফুটেজ অনুযায়ী প্রধান অফিস সহকারীর টেবিলের ড্রয়ার এবং পাঁচটি আলমারির তালা ভেঙে ৪,৩২৬ টাকা চুরি করে।

কলেজ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, প্রায় ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন জানান, সকাল ৯:৩০ মিনিটে প্রধান সহকারী শহিদুল ইসলামের ফোন পেয়ে তিনি ঘটনাটি জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে কলেজে গিয়ে বিষয়টি থানায় জানান।

দুটি প্রতিষ্ঠানে আনুমানিক মোট ৫৭ হাজার টাকার সম্পদ চুরি ও ক্ষতির শিকার হয়েছে। বর্তমানে ঝিকরগাছা থানার এসআই মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews