1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান নেত্রী শেখ হাসিনা, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান নেত্রী শেখ হাসিনা,
মিলল চাঞ্চল্যকর তথ্য

গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। এদিন সকালেই গণভবনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে সেই ঘটনার বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৫ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন তিনি। সেদিনের শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, ৫ আগস্ট সকাল গণভবনে একটি বৈঠক হয়।

বৈঠকে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? তখন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন,

পরিস্থিতি যে পর্যায় গেছে, তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না। অস্ত্র–গোলাবারুদ আর অবশিষ্ট নেই, বাহিনীও ক্লান্ত হয়ে গেছে।

এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। তখন তিনি রেগে যান এবং বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও।

ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয় এবং তাকে আবারও পদত্যাগ করতে অনুরোধ করেন। একপর্যায়ে ছোট বোন শেখ রেহানাও তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু রাজি না হওয়ায় শেখ রেহানা একপর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন। কিন্তু তাতেও কাজ হচ্ছিলেন না। পরে হাসিনার ছেলে জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা।

চিফ প্রসিকিউটর বলেন, সামরিক কর্মকর্তারা জয়কে বলেন, প্রাণে বাঁচাতে হলে তার মায়ের (শেখ হাসিনা) পদত্যাগ করা ছাড়া উপায় নেই। আর এই সিদ্ধান্ত এখনই নিতে হবে। শেষ পর্যন্ত জয়ের কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা এবং জাতির উদ্দেশে সেনাপ্রধানের বক্তব্যের আগে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews