যশোরের বাঘারপাড়ায় মানবাধিকার রক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্পের’র প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
রোববার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোভন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশিকুজ্জামান,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুপ্রিয়া দেবী, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম কুদ্দুস, নাগরিক উদ্যোগের প্রজেক্ট অফিসার অলোক কুমার দাস,
সহকারী মাঠ সমন্বয়কারী নাসির উদ্দিন,দিলরুবা পারভিন বীথি প্রমুখ। প্রকল্প পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা কর্মকর্তা প্রভাত কুমার বিশ্বাস।

Leave a Reply