যশোর সদরের হামিদপুর স্কুলের সামনে থেকে স্কুলছাত্রীকে (১৪) ‘অপহরণের’ অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। স্কুলছাত্রীর পিতা চানপাড়া পশ্চিমপাড়ার আলী হায়দার বাবুর ছেলে এনায়েতকে (২০) আসামি করে মামলাটি করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের পথে প্রায় সময় উত্যক্ত করতো এনায়েত। তাকে নানা ভাবে কুপ্রস্তাব দেয়া হতো।
কিন্তু তার মেয়ে ওই প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণ করে ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে। গত ২১ মে তার মেয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।
সকলা সোয়া ৯টার দিকে তার মেয়ে স্কুলের সামনে পৌছালে আসামি এনায়েত তাকে ফুসলিয়ে অপহরণ করে উজিবাইকে উঠিয়ে নড়াইলের দিকে নিয়ে যায়।
মেয়ে স্কুল থেকে বাড়ি না ফেরায় তার খেঁাজ করা হয়। তিনি জানতে পারেন এনায়েত তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। তিনি এনায়েতের পারিবারের সাথে কথা বলেন। মেয়েকে ফেরৎ দেয়ার আশ্বাস দিলেও ফেরৎ না পেয়ে তিনি থানায় মামলা করেন।

Leave a Reply