যশোর,২৫ মে: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার শাড়ি, কম্বল, থ্রি-পিস,খাদ্য ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মালামালের বাজারমূল্য প্রায় পাঁচ লাখ ১৫০ টাকা। এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,
সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Leave a Reply