যশোর জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে আলোচনায় আসা তরুণী মাহিনুর আক্তার মাহি ২৪ ঘণ্টার মধ্যেই নাটকীয়ভাবে সেই অভিযোগ প্রত্যাহার করে প্রেমিক রাফার পক্ষেই দাঁড়ালেন।
রোববার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহি বলেন, রাফার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। এক আবেগঘন মুহূর্তে তিনি জানান, চাপের মুখে পড়ে তাকে মামলা করতে বাধ্য করা হয়।
তিনি অভিযোগ করেন, যুবদল নেতা মঞ্জুরুল হক সুমন ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা বিএম আকাশ তাকে ভয়ভীতি দেখিয়ে মামলা করিয়েছেন।

মাহির ভাষায়,’আমি রাফাকে সারপ্রাইজ দিতে যশোর যাই,কিন্তু কিছু মানুষ আমাদের সম্পর্কের দুর্বলতা কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছে। আমি ভুল করেছি, কিন্তু ভালোবাসা ছিল সত্যি।”
সংবাদ সম্মেলনে রাফার ছোট বোন সাদিয়া সুলতানাও মাহির বক্তব্যকে সমর্থন জানান।অন্যদিকে, বিএম আকাশ দাবি করেন, তিনি শুধু সহায়তা করেছেন, মামলা করাতে চাপ দেননি।
আর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, নারীটির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মামলার ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত,শনিবার মাহি থানায় অভিযোগ করেন, প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে রাফা তাকে ধর্ষণ ও ৮ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেন। কিন্তু পরদিনই প্রেম ও আবেগের টানে অভিযোগ থেকে সরে এসে মাহি জানান, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

Leave a Reply