যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত কলেজ ছাত্রের নাম আসিফ হোসেন (২২)।
তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র এবং যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। অদ্য দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সঙ্গে থাকা রাকিবুল ইসলাম শুভ জানান, তারা পাসপোর্ট অফিসে একটি জরুরি কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে আসিফ হোসেন হঠাৎ করে এলোমেলোভাবে মোটরসাইকেল চালাতে শুরু করেন। শুভ তাকে সাবধানে ও স্বাভাবিকভাবে চালানোর অনুরোধ করলেও তিনি একইভাবে চালাতে থাকেন।
একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে আসিফ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।স্থানীয়রা জানান, দুর্ঘটনার তীব্রতায় আসিফের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

Leave a Reply