1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দোকানের নাম ‘আর্জেন্টিনা স্টোর’

  • শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

দোকানের নাম ‘আর্জেন্টিনা স্টোর’

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার পতাকার রঙে দোকান রাঙিয়েছেন আনিছুল হক ভূঁইয়া নামের এক ব্যবসায়ী। দোকানটি এখন ‘আর্জেন্টিনা স্টোর’ নামেই পরিচিত। উপজেলার মধ্যম আজমনগর সিএনজি স্টেশন এলাকার মেসার্স ভূঁইয়া স্টোরটি দেখতে আশপাশের এলাকা থেকে মানুষ ভিড় করছে।

সরেজমিনে দেখা গেছে, দোকানের চারপাশের দেওয়াল জুড়ে শোভা পাচ্ছে আর্জেন্টিনার পতাকার রং। দূর থেকে দেখলে মনে হবে যেন এক টুকরো আর্জেন্টিনা। একটা সময়ে ভূঁইয়া স্টোর নামে চিনলেও এখন এ দোকানটি আর্জেন্টিনা স্টোর নামে পরিচিত।

৫৫ বছর বয়সী আনিছুল হক ভূঁইয়া বলেন, ১৫ বছর বয়স থেকে আমি ম্যারাডোনার ভক্ত ছিলাম। তখন থেকে আমি আর্জেন্টিনার জন্য পাগল। ব্যবসার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি। আমার চার ছেলে ও তিন মেয়ে। তারাও সবাই আর্জেন্টিনার সমর্থক। এবার মেসির শেষ বিশ্বকাপ। আশা করছি এবার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ হাসি হাসবে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকে আমি আমার ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্জেন্টিনার রঙে রাঙিয়ে তুলেছি।

দল যখন জয় পায় তখন অনেক ভালো লাগে। হেরে গেলে কষ্ট লাগে। গত বিশ্বকাপে এলাকার সবাইকে বাড়িতে দাওয়াত দিয়ে খাবারের আয়োজন করেছি। এবারো আর্জেন্টিনার খেলা চলাকালীন সময়ে খাবারের আয়োজন থাকবে।

ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আনিছ ভাই আর্জেন্টিনার ভক্ত। আমিও আর্জেন্টিনার সমর্থক। এবারের কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার দলটি অসাধারণ হয়েছে। আশা করছি এবার মেসির হাতে বিশ্বকাপ উঠবে।

এছাড়াও উপজেলার বিভিন্ন সড়কে আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিল দলের নেইমার, সিলভাসহ বিভিন্ন দেশের পতাকা ও খেলোয়াড়ের ফেস্টুনে চেয়ে গেছে। সূত্রঃ  আরএইচ/এএসএম

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews