1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পালিত ছেলের হাতে মাকে নির্মমভাবে হত্যা

  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

যশোরে পালিত ছেলের হাতে মাকে নির্মমভাবে হত্যা

যশোর অফিস :

যশোর শহরের মনিহার এলাকার ফল মার্কেট নামে পরিচিত ফলপট্টি এলাকায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। পালিত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন খালেদা সিদ্দিকা রুমি (৬০) নামে এক মহিলা। তিনি ওই এলাকার মৃত শেখ শাহজাহানের স্ত্রী।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ মে) রাত ২টা থেকে দুপুর ৩টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত শেখ শামস বিন শাহজাহান (১৯) মাদকাসক্ত। তিনি বাঁশের লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন খালেদাকে,তাকে শৈশবে দত্তক নিয়েছিলেন।

নিহতের ভাড়াটিয়া ইমরান (২৫) জানান, রাত আনুমানিক ২টার দিকে তিনি চিৎকার ও বাকবিতণ্ডার শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সন্দেহ হওয়ায় পরদিন দুপুর ৩টার দিকে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলার জন্য অনুরোধ করে। শামস নিজেই দরজা খুলে দেয়। পরে তার দেখানো মতে পুলিশ ঘরে ঢুকে খালেদার নিথর দেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকেই শামসকে আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, নিঃসন্তান দম্পতি খালেদা ও শাহজাহান প্রায় ১৯ বছর আগে কুমিল্লা থেকে তিন মাস বয়সী শামসকে দত্তক নিয়েছিলেন। তবে গত কয়েক বছর ধরে শামস মাদকের নেশায় জড়িয়ে পড়ে।

সে প্রায়ই মায়ের কাছে টাকা চাইত, আর টাকা না পেলে গালাগাল ও শারীরিক নির্যাতন করত।পুলিশের ধারণা, ওই রাতেও নেশার টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে শামস খালেদাকে আঘাত করে হত্যা করে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান সাংবাদিকদের বলেছেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ থেকে গ্রেফতার করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews