মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে বাঘারপাড়ার জামদিয়া ও দরাজহাট এলাকায় ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মৃত শাহজাহান মোল্লার ছেলে মো. আবু দাউদ (৪৫) ও দরাজহাট গ্রামের ভগিরথ বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস (৩৬)।
মোবাইল কোর্টে অভিযুক্ত আবু দাউদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অসীম বিশ্বাসকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া।

Leave a Reply